ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে শিবিরের ছাত্রী শাখার নেত্রী জুমার একটি ফেসবুক আইডি। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, আসামি আটক হওয়ার পর থেকেই ওই আইডিটি আর সক্রিয় দেখা যাচ্ছে না।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে হাদি হত্যা মামলার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদকে আটক করে। তার সঙ্গে সহযোগী আলমগীর হোসেনও গ্রেপ্তার হন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।
ফেসবুকে সাখাওয়াত হোসেন নামের এক ব্যবহারকারী দাবি করেন, শিবিরের ছাত্রী শাখার নেত্রী হিসেবে পরিচিত জুমার একটি ফেসবুক আইডি আসামি আটক হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা তৈরি হয়েছে।
কেউ কেউ ধারণা করছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার আশঙ্কায় আইডিটি বন্ধ করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
হাদি হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
