নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের রাজধানী গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর ভাড়াকৃত বাসভবনের সামনে অবস্থান নিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সন্দেহজনকভাবে অবস্থান করার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করা হয়।
আটকরা হলেন— খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন জানাতে বাসভবনের সামনে অবস্থান করছিলেন। সেখানে দায়িত্ব পালনরত নিরাপত্তা সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করলে তারা স্থান ত্যাগে অনীহা প্রকাশ করেন।
পরবর্তীতে দায়িত্বে থাকা এসএসএফ বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
