নিউইয়র্কের বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরীর লেখা বই “The Road to America: Immigration Hardship”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২৩শে ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।
বিচার বিভাগ, নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃত্ব, মিডিয়া ও সাংবাদিকদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কুইন্স সারোগেট কোর্টের বিচারপতি ক্যাসান্দ্রা এ জনসন, নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি কারমেন ভেলাসকুয়েজ ও সান্দ্রা এম মুনোজ, কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারপতি এডউইন নোভিলো, স্টেট সিনেটর জেসিকা রামোস, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, সাবেক অ্যাসেম্বলিম্যান মাইকেল ড্যান্ডেকারসহ আরও অনেকে। ছিলেন নিউ ইয়র্কের সকল সম্পাদক, সাংবাদিক এবং কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইমিগ্রেশন নিয়ে ভুল তথ্য ও বিভ্রান্তি কমাতে এই বই কমিউনিটির জন্য জরুরি। ভিডিও যেমন সচেতনতা তৈরি করে, বই তেমনি দীর্ঘদিন সংরক্ষণযোগ্য একটি গাইড। অভিবাসীদের জীবনসংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার ফাঁক, এবং টিকে থাকার প্রতিদিনের লড়াই—সব মিলিয়ে বইটি।
অ্যাটর্নি মঈন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন অভিবাসন আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই এই বই লেখার অনুপ্রেরণা পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বইটি নতুন ও পুরোনো অভিবাসীদের জন্য দিকনির্দেশনা ও সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
The Road to America: Immigration Hardship একটি সময়োপযোগী. মানবিক ও বাস্তবসম্মত গ্রহ, যার লেখক এটর্নি মঈন চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনজীবী। তিনি হাজারো অসহায় ও ঝুঁকিপূর্ণ অভিবাসীকে আইনি সহায়তা দিতেছেন।
বইটিতে তিনি আমেরিকার অভিবাসন ব্যবস্থার জটিলতা, কষ্ট, মানসিক চাপ ও বাস্তব মানবিক সংগ্রামকে তুলে ধরেছেন বাস্তব অভিজ্ঞতা ও আইনি বিশ্লেষণের মাধ্যমে। আশ্রয় প্রার্থী, মানব পাচারের শিকার, অবৈধ অভিবাসীদের সংগ্রাম, আমলাতান্ত্রিক জটিলতা -সবকিছুর মাধ্যমে গ্রন্থটিতে দেখা যায় আমেরিকার অভিবাসন যাত্রা কতটা কঠিন ও হৃদয়বিদারক।
এটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একজন আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এডমিটেড কমিউনিটি আইনজীবী। তিনি ইমিগ্রেশন, যেকোন দুর্ঘটনা ও ক্রিমিনাল ডিফেন্স -এই তিনটি ক্ষেত্রেই সুপরিচিত। বর্তমানে তিনি কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার এবং ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল এর চেয়ারপারসন। যার ফলে কমিউনিটি সেবা ও তাদের অধিকার বাস্তবায়নে তার শক্তিশালী ভূমিকা রয়েছে।
The Road to America: Immigration Hardship গ্রন্থটি শুধুমাত্র তথ্যভিত্তিক নয়, এটি একটি মানবিক উদাহরণ। এটি নীতিনির্ধারক, আইনজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে অভিবাসন ব্যবস্থার প্রকৃত চিত্র তুলে ধরতে এবং সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করবে।
