৭ম ওয়ার্ল্ড ফোয়ার এন্ড ফেষ্ট এর প্রস্তুতি এগিয়ে চলছে। বিগত ৬টি সফল ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট এর পর ৭ম ওয়ার্ল্ড ফেস্ট কে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে টেম্পা বে এরিয়া সহ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায়। আগামী ডিসেম্বরের ১২ ও ১৩ ডিসেম্বরে দুদিন ব্যাপী ওয়ার্ল্ড ফেস্ট-এর আয়োজন হতে যাচ্ছে টেম্পা ব্রানডন শেরাটন হোটেলে।
দুইদিন ব্যাপী ওয়ার্ল্ড ফেস্ট-এ থাকছে বইমেলা, সাহিত্য আসর, সেমিনার, বাচ্চাদের নানা একটিভিটিস সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের ওয়ার্ল্ড ফেস্ট এ উত্তর আমেরিকার নানা শহরের প্রবাসীরা উপস্থিত থাকবেন। অনেক ইয়াং টেলেন্টদের সম্মেলন ঘটবে। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও শিল্পী অপূর্ব ও ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চ মাতানো, সারা বিশ্বের বাঙালির গর্ব সঞ্জয়, ঋতুপর্ণা, মুক্তা মজুমদার, বিন্দু কনা সহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। ওয়ার্ল্ড ফেস্ট এর মটো নেটওয়ার্ক, পার্টনারশীপ, কালচারাল একচেঞ্জ, শেয়ার এন্ড লার্ন।
৭ম ওয়ার্ল্ড ফেস্ট এন্ড ফেষ্ট ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড কালচারাল সামিটে এ ফ্লোরিডার বিভিন্ন সিটির সফল বিজনেসম্যানরা উপস্থিত থাকবেন। এরই মধ্যে ফেস্ট এর নানা প্যাকেজ ঘোষনা করা হয়েছে, দুদিনের ইভেন্টে এক্জিবিট রা তাদের পন্য বাজারজাত করার সুযোগ পাবেন। যারা ষ্টল নিতে ইচ্ছুক তাদের যোগাযোগ এর আহবান জানিয়েছেন এডভোকেট পারভেজ হাসেম।
৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট আয়োজক এবং ওয়ার্ল্ড ফেস্ট ইনক এর প্রেসিডেন্ট, রোটারী আন্দোলনের একজন অন্যতম সংগঠক তারেক মাহমুদ জানান, আমাদের পুর্বের ৬টি ওয়ার্ল্ড ফেস্ট এর মত ৭ম ওয়ার্ল্ড ফেস্ট হবে না। সময়ের চাহিদায় এটাকে আরো আকর্ষনীয় করা হয়েছে। অনেক দক্ষ সংগঠকরা সংযুক্ত হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেম্পার মেয়র।
এছাড়াও আরো অনেক মুলধারার একটিভিস্টরা উপস্থিত থাকবেন। তারেক মাহমুদ জানান, টেম্পার নিকটবর্তী শহর ব্রানডন চমৎকার একটি জায়গা, এই জায়গায় সপরিবারে ঘুরে দেখার এবং ওয়ার্ল্ড ফেস্ট উপভোগ করতে অনেকেই আসছেন। ভেন্ডরদের জন্য থাকবে বৃহদ জায়গা। ফুড ভেন্ডররা নানা রকম খাবার পরিবেশন করতে পারবেন। যে কোন প্রকার যোগাযোগ 321 900 6125।
এ ছাড়াও পারভেজ হাসেম 813 568 6906। মিডিয়া সংক্রান্ত বা ম্যাগাজিনে এড দিতে যোগাযোগ জুয়েল সাদত 407 832 2882। যদি কেউ বিভিন্ন ইভেন্টে পারফর্ম করতে চান আগামী ৭ দিনের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তারেক মাহমুদ। কালচারাল চেয়ারম্যান হিসাবে যুক্ত আছেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চু।
গত ২৭ সেপ্টেম্বর টেম্পায় ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্টের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার জাকির হোসেন, নাজিম উদ্দীন নাদিম, তারেক মাহমুদ, কাজী শাহজাহান, মনজুরুল ইসলাম, সানুয়ারা সিনহা, মুহাম্মদ মইনুল হাসেম, তাহসিফ রহমান, পারভেজ হাসেম, কাওকাব উদ্দিন আহমদ, এডভোকেট হাসিনা আক্তার ও খান জুনায়েদ সাকিব।
প্রস্তুতি সভায় আসন্ন ডিসেম্বরের ৭ম ওয়ার্ল্ড ফেস্ট সফল করতে ৮টি সাব কমিটি নিয়ে আলোচনা এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়৷ সভায় উপস্থিত হোস্ট কমিটির সবাই একটি আকর্ষনীয় ওয়ার্ল্ড ফেস্ট উপহার দেবার প্রত্যয় ব্যাক্ত করেন।
সমাপনি বক্তব্য তারেক মাহমুদ সবাইকে প্যাকেজ বিক্রিতে সহযোগিতা করতে অনুরোধ জানান। তিনি জানান, সবার সহযোগিতা ছাড়া এই ইভেন্টের সফলতা আসবে না।
