নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে এবার একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান- কে। ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রে একসাথে সময় কাটানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জায়েদ খান, যা মুহূর্তেই ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ছবিতে দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। জায়েদ খান লাল রঙের কাজ করা পাঞ্জাবিতে এবং সাকিব আল হাসান সাদা পাঞ্জাবিতে উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশনে জায়েদ খান লেখেন, “ঈদ মোবারক”। এরপর থেকেই বিনোদন ও ক্রীড়াঙ্গনের ভক্তদের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়।
বর্তমানে জায়েদ খান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কম থাকায় সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।
