নিজস্ব প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে সুমাইয়া বান্না নামের শিবিরের ছাত্রী সংস্থার এক অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সুমাইয়া বান্না তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস প্রদান করেন। সেখানে তিনি অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করে জাইমা রহমানের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কটাক্ষ করেন।
তার পোস্টে তিনি লেখেন, “দাঁত কি শুধু মোসাদ্দেকের উঁচু? না-কি কৃষ্ণাঙ্গদের রাতের রাণীরও উঁচু? যদি একজনের টা উঁচু হয় তাহলে আরেকজনের টা কি ওদের অর্গাজম ঘটাতে সহযোগিতা করার জন্য ব্যবহৃত অস্ত্র?!”
শুধু তাই নয়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও শাহবাগ থানার একটি ঘটনার সূত্র ধরে তিনি অকথ্য ভাষায় গালিগালাজও করেন।
পোস্টে তিনি লেখেন, “গতকাল ওদের উপর স্পষ্ট হামলা হয়েছে, শাহবাগ থানায় ছাত্রদের অবরুদ্ধ রাখা হয়েছে অথচ এগুলো নিয়ে… সন্তানদের কাছে না-কি চমৎকার কাজ হয়েছে!”
একজন নারী হয়ে আরেকজন নারীর প্রতি এমন কুরুচিপূর্ণ ও নোংরা ভাষা ব্যবহারের বিষয়টি সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করেছে। অনেকেই মন্তব্য করেছেন যে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও বিশেষ করে একজন নারী সম্পর্কে এমন অশ্লীল ইঙ্গিত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়া ডিজিটাল নিরাপত্তা ও নৈতিকতার পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।
তবে সচেতন মহল মনে করছেন, সুস্থ ধারার অনলাইন পরিবেশ বজায় রাখতে এ ধরনের অশালীন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
উল্লেখ্য, ইতিপূর্বেও জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন সময় অনলাইন মাধ্যমে কুৎসা রটানোর চেষ্টা করছে গুপ্ত শিবির। যা বারবারই সমালোচিত হয়েছে।
