নোয়াখালীতে নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান। সাম্প্রতিক সময়ে নোয়াখালীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি ভুক্তভোগীদের প্রতি সংহতি ও সমর্থন জানান।
এক বিবৃতিতে মাহমুদুল হাসান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে কোনো শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীর ওপর হামলা ও নির্যাতন গ্রহণযোগ্য নয়। তিনি নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতাকর্মীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অন্যায় আচরণ বা নির্যাতনের ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবে। এবং রাজপথ ছাত্রলীগের দখলে থাকবে। মামা ভাগ্নের পাতানো সরকার বিএনপি জামাতের পক্ষে সম্ভব নয় বাংলাদেশ ছাত্রলীগকে দাবিয়ে রাখে।
তিনি বাংলাদেশের পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ ভায়েরা আপনারা ভুলে যাবেন না যে কারা দেশব্যাপী পুলিশ হত্যা চালিয়েছে, নিজেরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাধারণ মানুষকে হত্যা করে দোষ আপনাদের উপর চাপিয়ে দিয়েছে। আজ তাদের হয়ে যদি আপনারা নীরিহ মানুষের উপর অত্যাচার করেন তাহলে আপনারা আপনাদের রক্তের সাথে বেইমানী করবেন।
এদিকে, মাহমুদুল হাসানের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নির্যাতনের শিকার শিক্ষার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন মাহমুদুল হাসান। নোয়াখালীর ঘটনায় তার এই সংহতি প্রকাশ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাহস ও প্রেরণা জুগিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
