বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী ও নয়বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদের ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় মিশিগান স্টেট আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্রের উদ্যোগে এক শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিশিগানের হ্যামট্রামিক শহরে অবস্থিত বায়তুল মা’মুর মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মিশিগান আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিশিগান স্টেট আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মরহুম জনাব তোফায়েল আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করা হয়।
