আসন্ন বাংলাদেশ সোসাইটি ইউএসএ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এক কমিউনিটি সংগঠক ও সমাজসেবী রাব্বী সৈয়দ
প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন, “আমি বাংলাদেশ সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পেরে গর্বিত। আমাদের তরুণ প্রজন্মকে ক্ষমতায়ন, স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা এবং একটি আরও গতিশীল ও সমৃদ্ধ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, কমিউনিটির সকল সদস্যের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ সম্ভব। এজন্য তিনি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
প্রার্থী সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সদস্য হন, ভোট দিন এবং ইতিবাচক পরিবর্তনের অংশ হন। আপনাদের মূল্যবান ভোট ও সমর্থনই একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সেবামুখী বাংলাদেশ সোসাইটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তার এই প্রার্থিতা ঘোষণার পর কমিউনিটির বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং সমর্থকরা একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
