যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনের পর নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হৃদয় মিয়া।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ছাত্রলীগ কাজ করে যাবে।
নতুন কমিটিতে আরও যারা আছেন তারা হলেন সহ-সভাপতি মো: বায়েজিদ শুভ, খাজা আফজাল, মেজবাহ উদ্দিন জাবেদ, মোঃ সানজিদ হোসাইন, রাশেদুল আলম বন্ধন, নুরুল ইসলাম রাজু, আল হাফিজিল মুঈন বাঁধন, কে এম এ জর্জ, শাহাদাত হোসেন, এস এম সুলতান আহমেদ, নাজমুল ইসলাম রাহাত, উজ্জ্বল আহমেদ, রাসেল হোসেন, মেহেদী হাসান ফয়সাল, আবু সাইদ ইপক, অনিন্দ্য বড়ুয়া, সৈয়দ মাহফুজ আলী, মোঃ সাহেদুল ইসলাম, তাহমিদ বকশী রিফাত, মলয় মন্ডল, রবিউল ইসলাম মিঠু, সামিউল ইসলাম অন্তন, মোঃ রিসালাত হোসেন অন্তর, জহিরুল ইসলাম জয়, হৃদয় মাতব্বর, আরিফ আরমান জিসান, মোঃ আল রাসেল, রাফসান ভূঁইয়া, মাহফুজুল করিম সেজান, মোঃ তুহিন মিয়া, আবু বকর সিদ্দিকী আরিফ ও জুনেদ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আরমান, মোঃ উল্লাহ এন্থনি, নাহিদুল ইসলাম সৈকত, মোঃ মোজাম্মেল হোসেন, রেজাউল হাসান, জয় হোসেন, জাকির হোসেন রাহুল, উদয় সাহা, রাকিবুল ইসলাম ও আশিকুর রহমান শিহাব। সাংগঠনিক সম্পাদক মারফাজুল হক ইফাজ, মুন্না তালুকদার, হোসাইন আহমদ, রাফসান ভূঁইয়া, আরিফুর রহমান, মিফতাহুল হাসান আবিদ, আহমেদ আফনান, ইমরান হোসেন নাহিদ, শিপলু চন্দ্র মালাকার, মোঃ তানভীর সাগর ও ফাহাদ হোসেন। প্রচার সম্পাদক রেহান রকি, দপ্তর সম্পাদক ফারহানুল ইসলাম ভূঁইয়া, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারহানা মিশু টুম্পা এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক লিখন যুবায়ের।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ আরও সুসংগঠিত হবে এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে নতুন কমিটির সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়াকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
