মোহাম্মদ রাজিবুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক:
গত ১৮ এপ্রিল ২০২৬ অবমুক্ত হল রাজিতের সুরে ড. প্রিয়াংকা গোপের মৌলিক গান ‘এ এমন প্রেম’৷ এর আগেও ২০২২ এ রাজিতের সুরে প্রিয়াংকা গোপ গেয়েছিলেন সম্পূর্ণ রাগ ভিত্তিক গান ‘মেঘ তুমি’।
সপাট ডান, বোল বাণী, তারানা, বন্দিশ ও বিস্তারে গানটি ছিলো অসাধারণ; এই গানটি প্রশংসিত ও শ্রোতা মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এবারের গানে একদম অন্য গায়কীতে পাওয়া গেল প্রিয়াংকা গোপকে। মেলোডি ভিত্তিক রোমান্টিক গান ‘এ এমন প্রেম’।
একটু ব্যান্ড প্যাটার্নের সুরে গানটি কম্পোজ করেছেন রাজিত। আর প্রিয়াংকা গোপও সেটি মনে রেখে দুর্দান্ত গায়কীতে অনন্য করে তুলেছেন গানটি ৷ এ বিষয়ে রাজিত বলেন, “যেহেতু আমার সুরে প্রিয়াংকা গোপের আগের গানটি বেশ ভারী ছিল, তাই আগের থেকেই চিন্তা করে রেখেছিলাম যে এবার একদম অন্য ধারার একটি রোমান্টিক মেলোডিয়াস গান করাবো প্রিয়াংকাকে দিয়ে।আর প্রিয়াংকা গোপ তো প্লে ব্যাকে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া শিল্পী।
কাজেই এ এধরনের গান গেয়ে তিনি অভ্যস্ত। চটুল গায়কীর এক্সপ্রেশন দিয়ে গানটির সুর আর বাণীতে দারুন প্রাণ এনেছেন প্রিয়াংকা গোপ। আর সেই সাথে মিউজিক ভিডিওতে ওনার অন স্ক্রিন স্বতঃস্ফূর্ত উপস্থিতি গানটাকে দারুন শ্রোতাপ্রিয় করেছে যেটা সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন বা রিভিউ গুলো পড়লেই বোঝা যায়।
গীতিকবি সোমা তাহেরা চৌধুরীর লেখা এই রোমান্টিক গানখানি আনন্দের আবেদনটা অসাধারণ ভাবে মিউজিক দিয়ে ফুটিয়ে তুলেছেন দেশ বরেণ্য সংগীত পরিচালক সজীব দাস।”
‘এ এমন প্রেম’ গানের ভিডিও ডিরেকশনে ছিলেন ইয়াসির আরাফাত, প্রজেক্ট কো-অর্ডিনেশনে সাফিকা নাসরিন মিমি, টিম কোঅর্ডিনেশনে ইফতেখারুল এহতেশাম লেনিন আর ক্যামেরায় ছিলেন আশফি।
গানটি সুরকার তানিম হায়াত খান রাজিতের ফেসবুক পেজ ‘@Tanim Hayat Khan Rajit’ ইউটিউব চ্যানেল ‘@Rajit’ এবং প্রিয়াংকা গোপের ইউটিউব চ্যানেল @Priyanka Gope’ থেকে অবমুক্ত হয়েছে। লেবেল THK Music.
