মোহাম্মদ রাজিবুল হাসান , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক:
স্বাধীনতা পদক ২০২৬-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেত। তাঁর পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ১৯৯০ যাত্রা শুরু করে, এখন পর্যন্ত সবার কাছে সমানভাবে জনপ্রিয়।
হানিফ সংকেত ১৯৫৮ সালের ১ লা জানুয়ারি বরিশাল জেলার সদর উপজেলাধীন কড়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিচালক, নাট্যকার, উপস্থাপক, নির্মাতা, লেখক ও নির্দেশক। এর মধ্যে দিয়ে তিনি সমাজ উন্নয়নের বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি দেশের প্রান্তিক পর্যায়ের প্রচারবিমুখ নিভৃতচারী আলোকিত মানুষদেরকে তাঁর ইত্যাদির মাধ্যমে তুলে ধরেন।
দেশাত্মবোধক গানসহ লিখেছেন ২৭টিরও অধিক গ্রন্থ এবং নির্মাণ করেছেন অর্ধশতাধিক নাটক। নেদারল্যান্ডের মার্ক ভারকার্ক ও হানিফ সংকেতের যৌথ পরিচালনায় ২০০৫ সালে নির্মিত আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র ‘ব্রিজিং টু ওয়ার্ল্ডস’ এর জন্য বিশেষভাবে প্রশংসিত হন।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় পরিবেশ পদক, একাধিকবার মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কারসহ দেশ বিদেশের বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন।
