সাবেক সাংবাদিক গোলাম মোর্তজা কিছুদিন আগে পোস্ট করেন যে কবি নির্মলেন্দু গুণ বেগম খালেদা জিয়ার আমলে একুশে পদকে ভূষিত হন। আমি যেহেতু তার ফলোয়ার নই, তার কমেন্ট বক্স রেস্ট্রিকটেড করা, তাই আমি পোস্টটি আমার টাইমলাইনে শেয়ার করে দাবী করি তার দাবীটি মিথ্যা এবং তাকে প্যাথলজিক্যাল লায়ার বলি। কিছুক্ষণ পরে তিনি তার পোস্ট সংশোধন করেন।
আজ তার একটি পোস্ট আমার সামনে আসে যেখানে তিনি দাবি করেছেন বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নিয়ে বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি জানান যে এসবের কোন ভিত্তি নেই, বেশিরভাগ গুজব, এআই জেনারেটেড ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তিনি নিজেকে অত্যন্ত উঁচু মানের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারক মনে করেন।
আমি অনেকের সাথে যখন কথা বলি শুনি ৪/৫ ঘন্টা ধরে তেলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। একজন বলছিল যে রাত ১টায় দাঁড়িয়েছে এবং তখন ৪টা বাজে, সামনে এত বড় সিরিয়াল যে আরো দুই ঘন্টা লেগে যাবে তেল পেতে।
পত্রিকার খবর তার অজানা নয়। কোন সরকারের সমর্থন করার জন্য বা কারো সমালোচনা করার জন্য মিথ্যা তথ্য দেওয়ার দরকার নেই। তাতে সরকারের সাথে সাথে নিজেরও ক্ষতি হয়। তিনি বলতে পারতেন সরকার চেষ্টা করে যাচ্ছে, এটি একটি বৈশ্বিক সংকট, সাময়িক সংকট ইত্যাদি অনেকভাবে বিষয়টি জাস্টিফাই করতে পারতেন। কিন্তু সেগুলো না করে সব তথ্য মিথ্যা বলে নিজেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারক মনে করেন।
আমি তার পোস্ট শেয়ার করার পর আমাকে ব্লক করেছেন। প্যাথলজিক্যাল লায়ার গোলাম মোর্তজা সাংবাদিকদের জন্য এক কলঙ্ক।