নিউইয়র্ক: বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসী বাঙালিদের জন্য ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আসছে নবান্ন রেস্টুরেন্ট। ‘পহেলা বৈশাখ ফুড ফেস্টিভ্যাল’ শিরোনামে তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই উৎসব। বৈশাখের ঐতিহ্য, স্বাদ ও আনন্দকে একসাথে উপভোগ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেস্টিভ্যালে থাকছে পান্তা-ইলিশসহ ৫০টিরও বেশি ঐতিহ্যবাহী বাংলাদেশি আইটেম। এছাড়া ৩০টির বেশি ভর্তা এবং প্রায় ১৫ ধরনের মিষ্টান্ন পরিবেশন করা হবে। খাবারের পাশাপাশি বাঙালি সংস্কৃতির আবহ ফুটিয়ে তুলতে থাকবে সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, নিউইয়র্কে বসবাসরত বাঙালিদের জন্য এটি হবে একটি মিলনমেলা, যেখানে পরিবার-পরিজন নিয়ে বৈশাখ উদযাপনের সুযোগ থাকবে।
ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ফোরটিন। বুকিং ও রিজার্ভেশনের জন্য ৭১৮-৭৩৪-৬০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।
প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ ধরে রাখতে এ ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন কমিউনিটির সদস্যরা।
