নিউইয়র্ক সিটির কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার সুপরিচিত ‘ঘরোয়া’ রেস্টুরেন্ট দীর্ঘ সাড়ে চার মাস পর নতুন সাজে ও আধুনিক আঙ্গিকে পুনরায় চালু হয়েছে।

১৬৮-৪১ হিলসাইড এভিনিউতে অবস্থিত এই জনপ্রিয় রেস্টুরেন্টটি গেলো ঈদুল ফিতরের চাঁদ রাতের আগের দিন ১৮ মার্চ, বুধবার গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধনী সন্ধ্যায় ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের মিষ্টি ও চা দিয়ে আপ্যায়নের মাধ্যমে এর নতুন যাত্রা শুরু হয়।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আব্দুল কদ্দুস জানান, জ্যামাইকার অন্যতম পুরনো ও জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের রুচি ও চাহিদার কথা বিবেচনা করে আধুনিক ডেকোরেশনের সিদ্ধান্ত নেয়।

দীর্ঘ সংস্কার কাজ শেষে এখন মনোরম পরিবেশে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে পছন্দের খাবার উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে। আধুনিক পরিবেশের পাশাপাশি খাবারের মান ও স্বাদেও বিশেষ যত্ন নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘ঘরোয়া’ রেস্টুরেন্টে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের ও রাতের খাবারের বিশাল আয়োজন থাকছে। চা-সিঙ্গারা-সমুচা যেমন পাওয়া যাচ্ছে, তেমনি ভাত-মাছ, পোলাও, বিরিয়ানি ও মাংসসহ সব ধরনের দেশি মুখরোচক খাবারের সমারোহ থাকছে।
এছাড়া পিকনিক বা যেকোনো অনুষ্ঠানের জন্য বড় অর্ডারের সুবিধাসহ নিজস্ব পরিবহনে গরম খাবার পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বর্তমানে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকলেও পুরো গ্রীষ্মকালজুড়ে গ্রাহকদের সুবিধার্থে এটি মধ্যরাত ২টা পর্যন্ত খোলা রাখা হবে।
আব্দুল কদ্দুস আশা প্রকাশ করেন, নতুন সাজে সজ্জিত ‘ঘরোয়া’ রেস্টুরেন্টটি আগের মতোই প্রবাসীদের আস্থার প্রতীক হয়ে থাকবে এবং গ্রাহকরা এখানে এসে ভিন্নধর্মী অভিজ্ঞতার স্বাদ পাবেন
