ক্ষমতায় বসেই প্রধানমন্ত্রীর এপিএস এর আপন ভাইয়ের কোম্পানিকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি Export Processing Zone স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
তারেক রহমানের এপিএস-২ আব্দুর রহমান সানি। সানির বড় ভাই কবির আহমেদ ভূইয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চূড়ান্ত মনোনয়নে এই আসনে বিএনপির সাবেক এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ ২৯ মার্চ (রবিবার) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের জন্য ভূঁঞা গ্লোবাল ফাউন্ডেশনের প্রস্তাব গৃহীত হয়েছে। আগামীতে এই ভূঞা কোম্পানির মাধ্যমে এই জায়গায় এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন করবে বলে জানিয়েছে সরকার।
উক্ত ভূঞা কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন, বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। এটি প্রধানমন্ত্রীর তারেক রহমানের এপিএস-২ আব্দুর রহমান সানির পারিবারিক কোম্পানি।
এতে করে ক্ষমতায় বসতে না বসতে পরিবারের কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ, গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া পৃথক প্রজ্ঞাপনে আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো
