সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রিসভায় বড় চমক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনই একেবারে নতুন। আর ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৬ জনই প্রথমবারের মতো মন্ত্রিত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান।
এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান, আবদুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ ইয়াসিন, আফরোজা খানম রিতা, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম এরা সবাই এবারই প্রথম মন্ত্রী হলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল
হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, হাবিবুর রশীদ ও মো. রাজিব আহসান সকলেই প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
অভিজ্ঞ কারা?
এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু ও আ ন ম এহছানুল হক মিলন।
সব মিলিয়ে, এবারকার মন্ত্রিসভায় নতুন মুখের প্রাধান্য স্পষ্ট অভিজ্ঞদের সঙ্গে বড় পরিসরে নবীনদের সমন্বয়ে পথচলা শুরু করল বিএনপি সরকার।
