বাংলাদেশ ছাত্রলীগ করতে গিয়ে আমরা যত কষ্ট পেয়েছি, যত ত্যাগ স্বীকার করেছি, যত অপমান, নির্যাতন, হয়রানি আর অনিশ্চয়তার ভেতর দিয়ে হেঁটেছি তার এক শতাংশও আমাদের পরিবার বা প্রিয় মানুষগুলোর কাছ থেকে পাইনি।
আজ হয়তো পৃথিবীর মানুষ আমাদের দিকে আঙুল তুলে বলবে এই ছেলেটার জীবন শেষ হয়ে যাওয়ার পেছনে তার পরিবার, তার প্রিয় মানুষ দায়ী। কিন্তু তারা কখনো জানবে না, এই ছেলেটার একমাত্র অপরাধ ছিল সে তার আদর্শকে ভালোবেসেছিল, ছাত্রলীগকে ভালোবেসেছিল, নিজের বিশ্বাসের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি।
যারা আদর্শের জন্য সব হারায়, তারা কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না। তারা হয়তো সময়ের কাছে নিঃস্ব হয়ে যায়, কিন্তু ইতিহাসের কাছে অমর হয়ে থাকে। পরিবার হারানোর কষ্ট, প্রিয় মানুষকে দূরে রাখার যন্ত্রণা, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাওয়ার বেদনা সবকিছুর পরও আমরা মাথা নত করিনি। কারণ আমাদের কাছে পদ নয়, ক্ষমতা নয় বিশ্বাস আর আদর্শই সবচেয়ে বড় পরিচয়। জয় বাংলা
মোঃ সোহেল রানা
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
