নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি ও টিবিএন ২৪ এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এএফএম জামানের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।
তিনি আকস্মিক স্ট্রোকের শিকার হয়ে গত ১৪ এপ্রিল থেকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিনে দিনে তার অবস্থার উন্নতি ঘটছে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ শারীরিক নানা রোগে ভুগছিলেন।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, এএফএম জামান সামান্য কথা বলতে পারছেন। তবে তাকে আরো কিছুদিন হাসাপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। প্রয়োজনে রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হতে পারে।
এদিকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম জামান-কে দেখতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে যান এবং তার খোঁজখবর নেন। তারা এবং তার পরিবারের পক্ষ থেকে জামানের রোগমুক্তি জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বেলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ জে চৌধুরী, নওশাদ হায়দার প্রমুখ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে এএফএম জামানের শারীরিক খোঁজখবর নেন।
