জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস রাত ১১টার দিকে সোনার বাংলা পাম্প এলাকায় পৌঁছালে বাইকারদের কারণে সড়কটি কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় বাসচালক যান চলাচলের জন্য রাস্তা ছাড়ার অনুরোধ জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে বাসচালকের ওপর শারীরিক হামলার অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অঘটন এড়ানো যায়।
Comments
