নিজস্ব প্রতিনিধি
তেল সংকটসহ দেশে কিছু অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এসব সংকট মোকাবিলা করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল।
তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, ‘যে মুহূর্তে দেশের বর্তমান অর্থনীতি নিয়ে কথা বলা উচিত তখন কথা বলতে হচ্ছে রাজনীতি নিয়ে। তেল সংকটসহ আরো কিছু অর্থনৈতিক সংকট মোকাবিলা করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।’
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহবুব কামাল। তেল সংকট তীব্র হলে এর বর্ধিষ্ণু প্রতিক্রিয়া কৃষি, শিল্পসহ নানা ক্ষেত্রে পড়বে বলে দাবি তার।
মাহবুব কামাল বলেন, ‘আচ্ছা বলুন, সরকার ও বিরোধীদলের মধ্যে জুলাই সনদ ইত্যাদি নিয়ে ঝগড়া-বিবাদ চলতে থাকা এবং সমঝোতা হওয়া, এই দুই ক্ষেত্রেই নিরীহ জনগণের কোনো লাভ আছে? সমঝোতা হলে তো শুরু হবে নতুন সংকট।’
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বলা একটি কথা উদ্ধৃত করে মাহবুব কামাল বলেন, তিনি বলেছিলেন, ‘দুই হাতি যখন যুদ্ধ করে, তখনই শুধু নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পর আদর করে তখনও একই ঘটনা ঘটে।’ বিএনপি ও জামায়াত দুই হাতি বটে! আর আমরা নিরীহ পাবলিক যে নিচের ঘাস, তা আর বলতে।
