নিজস্ব প্রতিনিধি
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ-এর খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ কমিটি অনুমোদন দেয়।
সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে কমিটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সংশ্লিষ্ট নেতাদের ভেরিফায়েড পেজেও প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিৎজয় ত্রিপুরা। এছাড়া রয়েল ত্রিপুরা, নূরুচ্ছফা চৌধুরী রাফি, আরিফ হায়দার মজুমদার, চলাপ্রু মারমা, আনোয়ার হাসান রুবেল, সাকিব আল হাসান, তেপান্তর চাকমা, জুয়েল কুমার ত্রিপুরা, অরকিট চাকমা, নুরুল আমিন সুমন, অভি কৃষাণ চৌধুরী, শাকিল আহমেদ, শাহাদাত আরিফ, দেলোয়ার হোসেন, সুসময় ত্রিপুরা, শামীম হোসেন, বাবলু বড়য়া, রাজেন্দ্র ত্রিপুরা, মনুচিং মারমা, শুভ দেবনাথ ও অপু চৌধুরীকে সহ-সভাপতি করা হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যাজাইরী মারমা, সাদ্দাম হোসেন, রেজাউল আলম শুভ, মেহেদী আলম, মেহেদী হাসান রাজীব, আরিফুল ইসলাম সজীব, কান্ত মনি ত্রিপুরা ও আরাফাত হোসেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাইমন চৌধুরী, জীবন মাহমুদ, প্রমেট মিত্র রোয়াজা, ইদ্রিস পাটোয়ারী, শরীফুল ইসলাম, তমাল বিকাশ ত্রিপুরা, ওমর ফারুক ও কামরুল কায়েস।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
