একজন গল্প শোনাচ্ছে- ডিপ স্টেট, অর্থাৎ সামরিক, গোয়েন্দা ও আমলাতান্ত্রিক শক্তির সমন্বয়ে গঠিত তথাকথিত “ছায়া রাষ্ট্র” নাকি ইউনূসের সরকারকে ২০২৯ পর্যন্ত, এমনকি শেখ হাসিনার মেয়াদ পূর্ণ করার মতো করে ক্ষমতায় থাকতে বলেছিল।
কয়েকদিন ধরে এটা নিয়ে বেশ মাতামাতি হচ্ছে। অথচ এটা যে একটি মিথ্যাচার ও ফালতু বয়ান- তা বোঝার জন্য আলাদা কোনো গবেষণার দরকার আছে কি? ডক্টর ইউনূস নিজেই দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ভাড়া করা লোকজন দিয়ে তাকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য স্লোগান তুলিয়েছেন- সেটা কি মানুষের চোখ এড়িয়ে গেছে?
একটা নির্বাচন দিয়ে এই বাটপারকে বিদায় নিতে রাজি করাতে জাতির ঘাম ছুটে গেছে। তিন মাসের কাজে এসে আঠারো মাস ছিল। সেনাপ্রধান পর্যন্ত নির্বাচনের ডেটলাইন ঘোষণা করেছেন। লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে হয়েছে। সব তো মাত্র কয়দিন আগের ঘটনা। আর এখন তার সারিন্দারা গল্প শোনায়- ডিপ স্টেট নাকি তাদেরকে থাকতে বলছে! কোন দেশি ডিপ স্টেট? বিদেশি হইলে কথা নাই। হাহা হা।
