শামীম আহমেদ
শিক্ষক, গবেষক ও বিশ্লেষক
আমি ক্লাস ফাইভ থেকে আওয়ামী লীগ করি। তারপর ৩৫ বছরে একদিনের জন্যেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের সাপোর্ট করার কথা আমি ঘুণাক্ষরেও চিন্তা করি নাই। কেন করি নাই? কারণ সেই যে ১৯৯০ সালে আওয়ামী লীগ সাপোর্ট করা শুরু করছি তার আগে মাসখানেক ধরে পড়ালেখা করছি। নিজেকে প্রশ্ন করছি কোন রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করব, কেন করব?
আমার মধ্যে কোন দ্বিচারিতা নাই। আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করি। জুলাই ২০২৪ এর ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ভয়াবহ ব্যর্থতা ও রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন করি। একটা দলের নেতৃত্ব কতদিন একটা পরিবারের কাছে থাকবে সেই প্রশ্ন করি। একটা দলে কেন দ্বিতীয় কোন নেতা তৈরী হলো না সেই প্রশ্ন করি।
কিন্তু কখনও একমুহুর্তের জন্যেও আমার মাথায় আসে নাই আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল সমর্থন করতে হবে বা করা যায়। কারণ কী? কারণ আমি পড়ালেখা করে রাজনীতি করতে আসছি। মাথার ঘিলু দিয়ে রাজনীতি করছি। শাউয়া দিয়ে রাজনীতি করি নাই।
জামায়েতের আমিরের নারী নিয়ে বক্তব্য নিয়ে এই হিপোক্রেট জাতি এত বিচলিত কেন বুঝলাম না। জামায়েতের আমির নারী সম্পর্কে যা ভাবেন তাই বলছেন। তিনি আল-জাজিরাকে সাক্ষাৎকারে বলছেন জামায়েতের প্রধান কখনও নারী হবে না, কারণ এটা ইসলাম অনুমোদন করে না। তিনি তো যা বিশ্বাস করেন তাই বলছেন। ইসলামে নারীকে যে অবস্থান দিছে জামায়েতও সেই অবস্থানই দিছে। অথচ আপনার ইসলামে নারীর আসন অনেক উঁচুতে মনে হবে আর জামায়েতের ক্ষেত্রে নিচুতে মনে হবে এটা চালায়ে দেবার চেষ্টা করলে তো হবে না।
বাঙালি আচার-আচরণ কেমন শোনেন আপনাদের বলি। বাঙালি সেই জাতি যারা চায় বোতল ভর্তি ভদকা খাবে কিন্তু মাতাল হবে না। এরা শেখ হাসিনার পতন ঘটাবে কিন্তু চাইবে জামায়েত নারীর স্বাধীনতা নিশ্চিত করবে। এই জাতিকে জুতা দিয়ে পেটাতে হবে তিনবেলা। এবং সেই জুতা হতে হবে বাটার। সোল হবে সিমেন্টের মতো শক্ত। প্রতি বাড়িতে দোজখের কথা মনে হবে।
আরে ব্যাটা তুই করবি ইসলাম আর চাইবি নারী হাতাকাটা ব্লাউজ পরে ঘুরবে আর তুই তাদের নিয়ে রিকশায় হুড তুলে ঘুরবি? ঢক ঢক করে হুইস্কি গিলবি আর সকাল বিকাল নামাজ পড়বি? তোরা কী চাস আগে ঠিক কর। জামায়েতের আদর্শে কোন ঝামেলা নাই। তারা ইসলাম মানে, ইসলামে নারীকে যে সম্মান দিছে তারাও সে সম্মান দেয়।
তোরা শেখ হাসিনার পতন ঘটাবি আবার নারীর সম্মান চাইবি আওয়ামী লীগের স্ট্যান্ডার্ডের। তোদের মতো বেইমান আর হিপোক্রেট জাতি দুইটা নাই। তোর করবি ইসলাম, খাবি মদ। তোরা করবি ইসলাম আর বান্ধবী চাইবি স্কার্ট পরা। এত শখ কেন ভাই?
আমি আওয়ামী লীগ করি কারণ আমি জানি আমি কী চাই। তুই জামায়েত করবি, চাইবি বোরখা। তা না! গাছের আগাও খাবি, গোঁড়াও কুড়াবি সেটা তো হবে না। এত কিছু চাইলে বাটার স্যান্ডেল রেডি আছে। দুইটা বাড়ি খায়া যা। বদমাশের দল।
