লেখকঃ বন্যা মির্জা, নিউ ইর্য়ক
শ্রমিক নেতা তাসলিমা আখতার ৯ ঘণ্টা আগে দেওয়া একটি ভিডিও বার্তায় বিশেষ অনুরোধ করেছেন, যেন শ্রমিক ভাই-বোনেরা ধৈর্য ধরেন।
আমার প্রশ্ন, বিগত সময়ে কবে তিনি এই অনুরোধ করেছিলেন? বা কখনোই করেছিলেন কি?
১৯৯৪ সালে মজুরি বোর্ডের পর থেকে ২০১৮ পর্যন্ত কবে মজুরি যা হবার কথা, তা দেওয়া হয়েছে? নাকি ধৈর্য ধরলে এখন হবে?
শ্রমিক নেতা নাজমা আক্তার বলছেন, এটি এখন আর শ্রমিক আন্দোলন নেই, সবটাই রাজনৈতিক। তো প্রশ্ন হলো, কবে শ্রমিক আন্দোলন অরাজনৈতিক বা বিরাজনৈতিক ছিল?
তারা এও বলছেন যে, শ্রমিক আন্দোলনে অশ্রমিক ঢুকে পড়েছে। ২৪-এর আন্দোলনও কি হাত বদল হয়নি? অনেক মানুষই আছেন যারা সেই আন্দোলনে এসে এখন আক্ষেপ করছেন! বা অনেকেই আন্দোলনের ভিতরে ঢুকে নিজেদের স্বার্থ হাসিল করেছে।
তাহলে এখন করণীয় কি?
যারা আওয়ামী সরকারের সময়ে এই সকল আন্দোলন করে বেড়ে উঠেছিলেন, বিকশিত হয়েছিলেন, তারা এই সময়ে ধৈর্য শেখাতে সক্ষম, কিন্তু আপনারা যে আপনাদের সামর্থ্য হারিয়েছেন সেটা মানছেন না!
কোথায় থাকলে কী কথা বলা যেত আর কোথায় থাকলে কথার ধরন বদলে যাবে, এইটুকু রাজনৈতিক প্রজ্ঞা তো থাকার কথা ছিল।
শ্রমিক আন্দোলন স্বতন্ত্র, সারাজীবন ধরেই করতে হচ্ছে। তার সাথে ২৪ মেলালে কী লাভ হবে, সেটাই দেখার বিষয়।
