সাহিত্য ও বিনোদন প্রতিনিধি: বিশিষ্ট গজলশিল্পী জগজিৎ সিংকে গানে গানে স্মরণ করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। গত শনিবার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ‘গজল ইভিনিং আ ট্রিবিউট টু জগজিৎ সিং’ শিরোনামে এই মহতি অনুষ্ঠানে গজল পরিবেশন করেন তাঁর শিষ্য শ্রোতাপ্রিয় গজলশিল্পী মঞ্জুরুল ইসলাম খান। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন আফসানা রুনা।
‘বেশি কিছু আশা করা ভুল’, ‘ইয়ে দৌলত লে লো’, ‘বেদনা মধুর হয়ে যায়’, ‘প্যায়ার কা পহেলা’ সহ প্রায় ১৭ টি গান পরিবেশন করা হয়। স্মরণ কালের সেরা শ্রোতা সমাগম হয়েছিলো অনুষ্ঠানটিতে।
Comments
