বাংলাদেশ সোসাইটি ইনক্ এর ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন রাব্বী সৈয়দ। নির্বাচনী প্রচারণায় তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংগঠনের সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার তুলে ধরেছেন।
রাব্বী সৈয়দ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি সদস্যদের সামনে এসেছেন। একই সঙ্গে তিনি একটি আদর্শ, শক্তিশালী ও জনবান্ধব বাংলাদেশ সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে সদস্যদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেছেন। তার ব্যালট নম্বর C4।
এদিকে বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রাব্বী সেয়দসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুই প্রার্থী হলেন সেলিম-আলী প্যানেলের মোহাম্মদ আলী এবং কুনু-ফিরোজ প্যানেলের ফিরোজ আহমেদ। রাব্বী সৈয়দ দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রকাশিত নির্বাচনী তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ সোসাইটির নির্বাচনে দুইটি পূর্ণ প্যানেলের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে রাব্বী সৈয়দ স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪৩ জন প্রার্থী ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩৫ হাজারের বেশি।
আগামী ২৫ অক্টোবর ২০২৬ বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউইয়র্ক সিটির পাঁচটি কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
রাব্বী সৈয়দ আরও বলেন, মাত্র ২০ ডলারের বিনিময়ে নিজের মূল্যবান ভোটের সিদ্ধান্ত না নিয়ে নিজস্ব বিবেক ও বিবেচনায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্বাচনকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ইতোমধ্যে প্রচারণা ও প্রার্থীদের গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাব্বী সৈয়দ অংশগ্রহণ এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। ৫০ বছর ধরে বাংলাদেশ সোসাইটিতে চলমান অব্যাবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর রাব্বী সৈয়দ। তার পরিবর্তনের ডাক ইতোমধ্যে প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
