জবি প্রতিনিধি;জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৫নং যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে এ সামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদের দৈনন্দিন ব্যবহারের জন্য টিস্যু, পানি, পরিচ্ছন্নতা সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
সামগ্রী প্রদানকালে ছাত্রদল নেতা কাজী রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা মসজিদের দায়িত্বশীলদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিদের নিয়মিত ইবাদতের স্থান। মসজিদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই আমাদের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ রয়েছে। এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার পরিবেশ আরও জোরদার করবে বলে তারা আশা প্রকাশ করেন।
