নতুন সাজ, আধুনিক পরিবেশ এবং আগের সেই সুস্বাদু দেশীয় খাবারের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আবারও যাত্রা শুরু করেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নবান্ন রেস্টুরেন্ট। অর্জন করেছে নিউ ইয়র্কের খাদ্য অধিদপ্তরের আস্থা।
সম্প্রতি সম্পন্ন হওয়া রিনোভেশনের মাধ্যমে রেস্টুরেন্টটিকে আরও আকর্ষণীয় ও আরামদায়ক রূপ দেওয়া হয়েছে, যাতে অতিথিরা উন্নত পরিবেশে উপভোগ করতে পারেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় কমিউনিটির কাছে নবান্ন রেস্টুরেন্ট একটি পরিচিত নাম। নতুন এই রূপে রেস্টুরেন্টটি আবারও গ্রাহকদের স্বাগত জানাতে প্রস্তুত। কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত সেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানসম্মত খাবারের মাধ্যমে আগের মতোই গ্রাহকদের আস্থা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য।
নতুন উদ্যমে যাত্রা শুরু করা নবান্ন রেস্টুরেন্টে সবাইকে সপরিবারে এসে দেশীয় ঐতিহ্যের স্বাদ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
