লনার পাইকগাছায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি চলাকালে মঞ্চের মাইকে ‘জয় বাংলা’ ও ‘শেখ মুজিবের’ গান বাজানোকে কেন্দ্র করে সাউন্ডবক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন বিজয় দিবসের মঞ্চে মামনি সাউন্ডের অপারেটর নয়ন মাইক্রোফোন পরীক্ষা করার সময় ওই গান বাজান। নয়ন স্থানীয়ভাবে আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত।
গানের শব্দ শুনে যুবদল নেতা আবু হুরাইরা বাদশা ও আবু হানিফ মঞ্চের কাছে এসে কার অনুমতিতে এসব গান বাজানো হচ্ছে জানতে চান। এ সময় নয়ন জানান, তিনি শুধু মাইক্রোফোন চেকআপ করছিলেন। তবে তার কথার পরপরই তারা ক্ষুব্ধ হয়ে সাউন্ডবক্স ভাঙচুর করে ফেলে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, তিনি সরকারি কাজে বাইরে ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অপারেটরের বক্তব্য শোনেন।
ইউএনও বলেন, অপারেটর জানিয়েছেন এটি কেবল মাইক পরীক্ষা করার জন্য করা হয়েছিল এবং ভুল বোঝাবুঝির জন্য তিনি ক্ষমা চেয়েছেন। তবে তিনি মন্তব্য করেন, সরকারি কর্মসূচির প্রস্তুতির সময় এ ধরনের ঘটনা দুঃখজনক।
